ডেঙ্গু প্রতিরোধের ৫টি অভ্যাস
ডেঙ্গু প্রতিরোধের পাঁচটি অভ্যাস। এক, সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতরে ও বাইরে জমে থাকা পানি ফেলে দিন। দুই, পানির পাত্র শক্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। তিন, ফুলের টব, টায়ার, ফ্রিজের ট্রে ও ছাদ পরীক্ষা করুন। চার, দিনে ঘুমালেও মশারি ব্যবহার করুন এবং মশা নিরোধক লাগান। পাঁচ, প্রতিবেশীদের সঙ্গে মিলে এলাকা পরিষ্কার রাখুন। প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

